Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ বছরের পুরনো খুনের মামলায় দু’জনের যাবজ্জীবন

পাঁচ বছরের পুরনো খুনের মামলায় দু’জনের যাবজ্জীবন
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রায় পাঁচবছর আগে যুবক খুনের ঘটনায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কান্দি মহকুমা ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সমরেশ বেরা এই নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হল সমীর বিশ্বাস ও শঙ্কর বিশ্বাস। তাদের বাড়ি ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামে। এদিন উভয়কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৩ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, পল্লিশ্রী গ্রামের ওই মৃত যুবকের নাম জয়দেব বিশ্বাস(২৫)। একটি জমি নিয়ে মৃতের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি, আমিন এনে উভয়পক্ষ বির্তকিত জমির মাপজোক শুরু করলে সংঘর্ষ বাধে। লাঠির আঘাতে জয়দেব বিশ্বাসের মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনের নামে ভরতপুর থানায় অভিযোগ করা হয়। তিন অভিযুক্ত সৌরভ বিশ্বাস, মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাস এখনও ফেরার রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। গত মঙ্গলবার সাজাপ্রাপ্তদের দোষী সাব্যস্ত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ