Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বস্তায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবি

বস্তার উপর চেপে বসে আছেন রোগী। বস্তাটি চারদিক থেকে ধরে রয়েছেন আত্মীয়-প্রতিবেশীরা।

বস্তায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবি
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বস্তার উপর চেপে বসে আছেন রোগী। বস্তাটি চারদিক থেকে ধরে রয়েছেন আত্মীয়-প্রতিবেশীরা। এভাবেই কোনোক্রমে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। রাস্তা বেহাল, কোনো গাড়ি চলতে পারছে না। তাই রোগীকে চটের বস্তায় চাপিয়ে নিয়ে যেতে হল স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, সন্দেশখালি ব্লকের এক নম্বর সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথে।  স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে নদীর নোনা জল ঢুকে এই রাস্তাটি খারাপ হয়ে যায়। তারপর এটি মেরামতি করেনি পঞ্চায়েত বা ব্লক প্রশাসন। এলাকাবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।

Advertisement

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সন্ধ্যা মণ্ডল বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তাটি কাদা হয়ে যায়। তখন রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও তীব্র সমস্যায় পড়তে হয়। এছাড়া শিশু থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে পারে না। সব থেকে সমস্যায় পড়েন প্রসূতি মায়েরা। কারণ এই রাস্তায় অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢুকতে পারে না। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় ৩০ থেকে ৩৫ ঘর মানুষ বসবাস করি। আমাদের কথা প্রশাসন শোনেনি। তাই সন্দেশখালির নতুন বিধায়ক সনৎ সর্দারের কাছে অনুরোধ, দ্রুত রাস্তাটি তৈরি করে দিন। এনিয়ে সন্দেশখালির বিধায়ক সনৎবাবু বলেন, বিষয়টি শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাটি তৈরির ব্যবস্থা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ