Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফি জিতে কিং কোহলিকে উপহার দিতে চান পাতিদার

২০০৯, ২০১১, ২০১৬। একবার নয়। তীরে এসেও তরি ডুবেছে তিন-তিনবার

ট্রফি জিতে কিং কোহলিকে উপহার দিতে চান পাতিদার
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ২০০৯, ২০১১, ২০১৬। একবার নয়। তীরে এসেও তরি ডুবেছে তিন-তিনবার। আইপিএল ফাইনাল মানেই আরসিবি সমর্থকদের শিরদাঁড়ায় তিরতিরে টেনশনের স্রোত। মঙ্গলবারের মোতেরায় ব্যর্থতার চাকা ঘোরাতে মরিয়া রজত পাতিদার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের মন্তব্য, ‘নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। কোনওমতেই খালি হাতে ফিরতে চাই না।’ প্রথমবারের জন্য গার্ডেন সিটিতে ট্রফি নিয়ে যেতে মরিয়া আরসিবি ড্রেসিং-রুম। দলের অধিনায়ক রজত পাতিদার। কিন্তু কিং কোহলিই ফোকাসের কেন্দ্রে। দীর্ঘ আইপিএল কেরিয়ারে কখনও খেতাব জেতেননি কিংবদন্তি। এবার ভিকে’র হাতে ট্রফি তুলে দিতে মরিয়া গোটা দল। পাতিদার বলেছেন, ‘বিরাটের অবদান অনস্বীকার্য। ওর হাতে ট্রফি দেখার আশায় গোটা দল।’ সতীর্থদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘অহেতুক চাপ নেওয়ার দরকার নেই। বরং খোলা মনে খেলাটা উপভোগ করা দরকার। তাহলেই সেরা পারফরম্যান্স বেরিয়ে আসবে।’

Advertisement

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অনিশ্চিত টিম ডেভিড। এই প্রসঙ্গে অধিনায়ক রজত পাতিদার বলেছেন, ‘মেডিক্যাল টিম ওকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে। দেখা যাক, কী হয়!’ শক্তিশালী ব্যাটিং লাইন-আপ বেঙ্গালুরুর বড় শক্তি। ফর্মে থাকা কোহলি একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে স্পিন বোলিং নিয়ে কপালে কিছুটা চিন্তা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ