Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটদের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই প্যাট কামিন্স

ডনের দেশে বিরাট কোহলি ও প্যাট কামিন্সের দ্বৈরথ দেখা যাবে না। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। কোমরে চোট রয়েছে তাঁর। স্ক্যানে ধরা পড়েছে ‘লাম্বার বোন স্ট্রেস’।

বিরাটদের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই প্যাট কামিন্স
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

মেলবোর্ন: ডনের দেশে বিরাট কোহলি ও প্যাট কামিন্সের দ্বৈরথ দেখা যাবে না। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। কোমরে চোট রয়েছে তাঁর। স্ক্যানে ধরা পড়েছে ‘লাম্বার বোন স্ট্রেস’। সেই কারণে নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নেই ৩২ বছর বয়সি পেসার।

Advertisement

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ১ অক্টোবর। ঘরের মাঠে অজিরা এরপর অংশ নেবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই (১৯-২৫ অক্টোবর) এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে (২৯ অক্টোবর - ৮ নভেম্বর)। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে, কামিন্সকে এই তিন সিরিজে পাওয়া যাবে না। ২১ নভেম্বর ঘরের মাঠে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ। সেটা মাথায় রেখেই কামিন্সকে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য লম্বা বিশ্রাম দেওয়া হচ্ছে। এখন রিহ্যাব চলবে ডানহাতি পেসারের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ অবশ্য বিরাট-রোহিতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দু’জনেই টি-২০ এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার তাঁদের দেশের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল। বেশ কয়েক মাস পর দুই মহাতারকাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখার জন্য তর সইছে না ভক্তদের। পাশাপাশি, দু’জনের ক্রিকেট কেরিয়ার নিয়েও থাকছে জল্পনা। এটাই ফেয়ারওয়েল সিরিজ কি না, চর্চা অব্যাহত। এই আবহেই ওডিআই সিরিজের টিকিট নিয়ে উন্মাদনা চরমে। তবে ক্রিকেটপ্রেমীরা কামিন্সের সঙ্গে রোহিত-বিরাটের লড়াই থেকে বঞ্চিত হচ্ছেন। অজি অধিনায়কের পিঠের সমস্যা অবশ্য নতুন নয়। পুরনো চোট মাথাচাড়া দিয়েছে। সামনে অ্যাসেজ সিরিজ রয়েছে বলেই ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া।

সম্পর্কিত সংবাদ