Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঈদে রাস্তায় নামাজ পড়লে বাতিল হতে পারে পাসপোর্ট, নির্দেশিকা মিরাটে

রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না বলে নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাট পুলিস। নির্দেশিকায় বলা হয়েছে, ঈদের নামাজের জন্য কোনওভাবেই রাস্তা আটকানো চলবে না।

ঈদে রাস্তায় নামাজ পড়লে বাতিল হতে পারে পাসপোর্ট,  নির্দেশিকা মিরাটে
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিরাট: রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না বলে নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাট পুলিস। নির্দেশিকায় বলা হয়েছে, ঈদের নামাজের জন্য কোনওভাবেই রাস্তা আটকানো চলবে না। যদি কেউ নিয়ম না মানে তাহলে কড়া আইনি পদক্ষেপ করা হবে। যার জেরে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে বলেও পুলিসের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মিরাটের পুলিস সুপার (সিটি) আয়ুষবিক্রম সিং জানান, রাস্তায় নয়, স্থানীয় মসজিদ বা ঈদগাহতেই নামাজ পাঠ করা উচিত। মিরাটের এসএসপি বিপিন তাদা জানিয়েছেন, থানা ও জেলাস্তরের পুলিস আধিকারিকরা বৈঠক করেছেন। সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা হয়েছে। ঈদে নিরাপত্তা বজায় রাখতে র‌্যাফ সহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হচ্ছে। মিরাট জেলাজুড়ে রুটমার্চ শুরু করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ