Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসি লোকাল না থামলেও ছবি তুললেন যাত্রীরা

অশোকনগর, মছলন্দপুর, বিড়া, গুমা সহ বেশ কয়েকটি স্টেশনে দাঁড়ালই না রানাঘাট ভায়া বনগাঁ-বারাসত শিয়ালদহ এসি লোকাল

এসি লোকাল না থামলেও ছবি তুললেন যাত্রীরা
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগর, মছলন্দপুর, বিড়া, গুমা সহ বেশ কয়েকটি স্টেশনে দাঁড়ালই না রানাঘাট ভায়া বনগাঁ-বারাসত শিয়ালদহ এসি লোকাল। তাই বহু মানুষ সকালে স্টেশনে এলেও ট্রেনে চাপার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। কেউ কেউ কাছের স্টেশনে এসি লোকাল দাঁড়াবে না জানতে পেরে অটো বা টোটো চেপে অন্য স্টেশনে গিয়েছেন। যেমন, দীপক মিস্ত্রি অটোতে করে হাবড়া চলে আসেন। সেখানে টিকিট কাটার পর ট্রেনে উঠে তাঁর বক্তব্য, ‘অশোকনগর স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ট্রেন দাঁড়ানো জরুরি। আজ প্রথম দিন বলে অটোতে করে হাবড়ায় এস এসি লোকাল ধরলাম। তবে সব দিন তো এটা সম্ভব নয়।’ তবে যেসব স্টেশনে এসি লোকাল দাঁড়ায়নি, সেখানকার প্ল্যাটফর্মে দেখা গেল, যাত্রীরা এসি লোকালের প্রথম যাত্রা মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। যাত্রীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। যে স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, সেখানকার দোকানদার বা অন্য যাত্রীরা মুখ বাড়িয়ে দেখে নিয়েছেন এসি ট্রেনের ভেতরটা কেমন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ