Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে তৈরি করা হল যাত্রীশেড

যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে তৈরি করা হল ছাউনি বা যাত্রীশেড। কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় সেটি খুলে দেওয়া হয়েছে।

সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে তৈরি করা হল যাত্রীশেড
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে তৈরি করা হল ছাউনি বা যাত্রীশেড। কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় সেটি খুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়লে দীর্ঘ সময় ধরে ভেসেল পরিষেবা বন্ধ করে রাখা হয়। সেই সময় ভেসেল ঘাটে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে হয়। কিন্তু ওখানে কোনো শেড না থাকার কারণে যাত্রীরা খুবই সমস্যার মধ্যে পড়তেন। বিশেষত প্রখর রোদে ও বৃষ্টির সময় যাত্রীরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়তেন। তাই যাত্রীদের সুবিধার কথা ভেবে ২৭ জুন কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাত্রী শেড নির্মাণ কাজের শিলান্যাস করেছিলেন বিধায়ক সুমন্ত মণ্ডল। তারপর সেটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। এবার সেই কাজ সম্পূর্ণ হতেই ব্যবহারের জন্য যাত্রীশেড খুলে দেওয়া হয়েছে। 

Advertisement

এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, নদীতে ভাটা পড়লে দীর্ঘ সময় ধরে যাত্রীদের ভেসেল ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। সেই সময় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরাও সমস্যার মধ্যে পড়তেন। যাত্রীশেড তৈরি হওয়ার ফলে এখন অনেকটাই সুবিধা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ