Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’: শমীক

বাংলা, ইংরাজি বা হিন্দি, সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। এই মর্মে বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।

সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’: শমীক
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা, ইংরাজি বা হিন্দি, সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। এই মর্মে বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার সরকারি এই সিদ্ধান্তের কথা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘এখন থেকে আর কোনো ওয়েস্ট বেঙ্গল, বাংলা বা পশ্চিমবাংলা নয়। এবার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে রাজ্যের।’ ১৯৯৯ সালে রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার পক্ষে বিধানসভায় বিল এনেছিল বাম সরকার। কিন্তু প্রক্রিয়া থমকে যায়। তারপর ২০১৬ সালে মমতার সরকার রাজ্যের নাম তিন ভাষায় বদলে যথাক্রমে  বাংলা, বেঙ্গল ও বঙ্গাল করার জন্য বিধানসভায় বিল পাশ করে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ২০১৮ সালে আরও একটি প্রস্তাব বিধানসভায় পাশ করে তৃণমূল সরকার। সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করতে চাওয়া হয় সেই প্রস্তাবে। সেই উদ্যোগও দিনের আলো দেখেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ