সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন সময় একাধিক সভা এবং পদযাত্রা হয়। সেখানে ভিড় উপচে পড়ে। তবে, নির্বাচনের পর শহরের ভোট বাক্স খুলতেই দলের ভোট ব্যাপক কমে যায়। তা নিয়ে রবিবার রাতে বিজয়া সম্মিলনিতে আক্ষেপ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির। বলেন, একাধিক প্রকল্পের সুবিধা পুরসভা থেকে দেওয়া হয়। খোদ চেয়ারম্যান, কাউন্সিলারের টিম দুয়ারে গিয়ে পরিষেবা দেয়। মিটিং, মিছিলে ভিড় থাকে। কিন্তু ভোট কমে যায় কীভাবে, আমাদের জানা নে
শহরে ২০ টি ওয়ার্ড মিলিয়ে ৬৩টি বুথ। গত লোকসভা নির্বাচনে সবমিলিয়ে ২৭ হাজারের বেশি ভোটের লিড নেয় বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শহরে একইভাবে মুখ থুবড়ে পড়ে তৃণমূল। জয়ী হন বিজেপির প্রার্থী। বিধানসভায় এবার ভালো ফল করতে সম্প্রতি জেলা তৃণমূলে ব্যাপক রদবদল হয়েছে। পুরাতন মালদহ শহর তৃণমূলের নব নিযুক্ত সহ সভাপতি শ্যাম মণ্ডল এবং শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, জেলা সভাপতি আমাদের লিডার। তাঁর কথার পর্যালোচনা নিখুঁতভাবে করা হবে। মানুষকে নতুন করে বোঝাব। উন্নয়নের কথা তুলে ধরব। আগামী বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট বাড়ানো যায়, সেই চেষ্টা করা হবে। তৃণমূলের সভায় ভিড়। -নিজস্ব চিত্র