Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘রাজসাক্ষী’ হতে চান পার্থর জামা‌ই

ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ‘রাজসাক্ষী’ হতে চান। তিনি বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করতে চান।

‘রাজসাক্ষী’ হতে চান পার্থর জামা‌ই
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ‘রাজসাক্ষী’ হতে চান। তিনি বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করতে চান। এজন্য আদালতে আর্জি জানিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার বিচারভবনের বিশেষ আদালত ওই আর্জি মঞ্জুর করে। আদালত সূত্রের খবর, ব্যাঙ্কশাল কোর্টের একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শীঘ্রই তাঁর ওই গোপন জবানবন্দি পেশ করার কথা।

Advertisement

শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের কৌঁসুলি বিপ্লব গোস্বামী বলেন, আগামী সপ্তাহে এই মামলার শুনানিতে আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করব। এদিকে, এই মামলায় কল্যাণবাবুও অভিযুক্ত। আপাতত তিনি এই মামলায় জামিনে আছেন। ফলে তাঁর রাজসাক্ষী হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ