নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর আবহে আগামী বৃহস্পতিবার ৪ ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ডেকে পাঠাল ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত সংসদীয় কমিটি। এর আগে ১৯৬৫ সালের ২৫ আগস্ট সংসদের কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন দেশের তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারকে ডেকেছিল। তারপর এই প্রথম কোনও মুখ্য নির্বাচন কমিশনকে ডেকেছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে কমিশনের অন্যান্য পদস্থ আধিকারিকরাও ওইদিন তাঁদের বক্তব্য পেশ করবেন। ওই দিন ২৩তম ল কমিশনের সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে।



