Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

পিএম কেয়ার্সের টাকায় উন্নত মানের বিদ্যালয় নয় কেন, প্রশ্ন ককরোচদের

কংগ্রেসের সুরে এবার ককরোচ জনতা পার্টিও বুধবার পিএম কেয়ার্স ফান্ড নিয়ে প্রশ্ন তুলল। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রশ্ন করেছেন, ফান্ডে পড়ে থাকা টাকায় স্কুল গঠন করা হচ্ছে না কেন?

পিএম কেয়ার্সের টাকায় উন্নত মানের বিদ্যালয় নয় কেন, প্রশ্ন ককরোচদের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের সুরে এবার ককরোচ জনতা পার্টিও বুধবার পিএম কেয়ার্স ফান্ড নিয়ে প্রশ্ন তুলল। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রশ্ন করেছেন, ফান্ডে পড়ে থাকা টাকায় স্কুল গঠন করা হচ্ছে না কেন? ৮৪৫২ কোটি টাকায় গ্রামীণ ভারতে অন্তত ১ হাজারের বেশি হাইপ্রোফাইল স্কুল নির্মাণ করা যায়। প্রযুক্তির তাবৎ সুবিধা সমন্বিত স্কুলের সুবিধা পাবে গ্রামীণ ভারতের লক্ষ লক্ষ পড়ুয়া। অযথা এই টাকা ফেলে রাখা হয়েছে বছরের পর বছর। তিনি বলেছেন, আমি এবং আমাদের ককরোচ জনতা পার্টির সদস্যরা সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি। স্কুলে স্কুলে যাচ্ছি। দেখছি গ্রাম, ব্লক, মহকুমা স্তরের স্কুলে স্কুলে পানীয় জল নেই, মাথার উপর ছাদ নেই, শিক্ষক শিক্ষিকা নেই, মিড ডে মিল নিয়মিত নয়। সাড়ে ৮ হাজার কোটি টাকায় ১ হাজার হাই টেক স্কুল হলে ভারতের বালক-বালিকাদের অনেক উপহার হবে। ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। দিপকের এই প্রশ্ন এবং ক্ষোভের মধ্যেই উত্তরপ্রদেশ থেকে চণ্ডীগড়— হঠাৎ দেখা যাচ্ছে স্কুলে স্কুলে পড়ুয়ারা পরিকাঠামোর অভাব নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে। লখনউ, ফতেপুরের পর বুধবার উন্নাওয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। চণ্ডীগড়ে বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোর দাবিতে আন্দোলন করছে পড়ুয়ারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ