Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের রক্ষাকবচ বহাল

জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে হেপাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য‌ পুলিশ। যদিও বুধবার সুপ্রিম কোর্ট সেই অনুমোদন দেয়নি।

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের রক্ষাকবচ বহাল
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে হেপাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য‌ পুলিশ। যদিও বুধবার সুপ্রিম কোর্ট সেই অনুমোদন দেয়নি। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত আপাতত সুমিতকে গ্রেপ্তার করা যাবে না। ফলে বহাল রইল রক্ষাকবচ। সুমিত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। 

Advertisement

শালবনীতে জমি দুর্নীতির মামলায় সুমিতের নাম জড়িয়েছে। যদিও তিনি তদন্তে পুলিশকে সবরকম সাহায্য করছেন বলেই আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তাও নতুন কিছু তথ্যের ভিত্তিতে সুমিতকে হেপাজতে নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য‌ বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রাজ্যের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, তদন্তে মোটেই সহযোগিতা করছে না সুমিত রায়। কোনো কথার জবাব দিচ্ছেন না। অথচ যেসব তথ্য পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র। বাকি আরো অনেক কিছু আছে। 
যা শুনে সুমিতের আইনজীবীর সওয়াল, চুপ করে থাকার অধিকার দিয়েছে সংবিধান। ফলে চুপ থাকতেই পারি। তখনই বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, ‘হ্যাঁ। চুপ করে থাকার অধিকার যেমন আপনার মক্কেলের আছে। একইভাবে পুলিশেরও কিন্তু গ্রেপ্তার করার অধিকার আছে। সেটা ভুলে যাবেন না।’ -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ