Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা সংসদীয় কমিটিতে

ভারত হোক বা বাংলাদেশ, দুই দেশেই সংখ্যালঘুদের কোনওভাবে টার্গেট করা হলে তার প্রভাব পড়ে অভ্যন্তরীণ রাজনীতিতে। ফলে সেই মতোই বিদেশ নীতিতে জোর দেওয়া উচিত।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা সংসদীয় কমিটিতে
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত হোক বা বাংলাদেশ, দুই দেশেই সংখ্যালঘুদের কোনওভাবে টার্গেট করা হলে তার প্রভাব পড়ে অভ্যন্তরীণ রাজনীতিতে। ফলে সেই মতোই বিদেশ নীতিতে জোর দেওয়া উচিত। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারতের উপর প্রভাব পড়েই। বিশেষত পশ্চিমবঙ্গে। শুক্রবার বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এমনই আলোচনা হল। বাংলাদেশের ওপর চীন প্রভাব ঘাটানোর চেষ্টা করছে বলেও হল চর্চা। আর চীনের ওই প্রভাব রুখতে ‘সার্ক’ দেশগুলির আরও একজোট হওয়া উচিত বলেও কেউ কেউ প্রস্তাব দিলেন।  বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর (২০২৬ সাল)। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর হয়েছিল চুক্তি। নতুন চুক্তির সময় ভারত যাতে বেশি জল পায়, সেদিকেই জোর দেওয়া উচিত বলেও প্রস্তাব দেওয়া হয়। 

Advertisement

কংগ্রেস সাংসদ শশী থারুরের সভাপতিত্বে এদিন বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে আলোচনার বিষয় ছিল, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ।’ এদিন বাংলাদেশ-ভারত সম্পর্কে অভিজ্ঞ চার বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের বক্তব্য বলার জন্য ডাকা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষে কোনও প্রতিনিধি অবশ্য এদিন ছিল না। বৈঠকের পর থারুর বলেন, খুব ভালো আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে বলা যায় না। বিধি বিরুদ্ধ।

Advertisement
সম্পর্কিত সংবাদ