Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট: ডিজিটাল অ্যারেস্টের নামে ৩ কোটি হাতিয়ে গ্রেপ্তার মুদি দোকানি

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৩ কোটি টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিট থেকে রবিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা।

পার্ক স্ট্রিট: ডিজিটাল অ্যারেস্টের নামে ৩ কোটি হাতিয়ে গ্রেপ্তার মুদি দোকানি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ৩ কোটি টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিট থেকে রবিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। ধৃতের নাম মহম্মদ আমজাদ (৩৮)। পার্ক স্ট্রিট থানার মার্কুইস স্ট্রিট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যরা নিজেদের ইডি, সিবিআই অফিসার পরিচয় দিয়ে ৩ কোটি টাকা হাতিয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। ঘটনার সূত্রপাত গত বছর অক্টোবর মাসের গোড়ার দিকে। বহুজাতিক কুরিয়ার সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রথমে ফোন করা হয়েছিল বিধান ঘোষদস্তিদার নামে এক ব্যক্তিকে। ‘কুরিয়ারের মাধ্যমে নিষিদ্ধ মাদক করা পাচার হচ্ছে’—এই অভিযোগ তুলে ভয় দেখানো হয়েছিল বিধানবাবুকে। এরপরই প্রথমে সিবিআই এবং পরে ইডির অফিসার পরিচয় দিয়ে বিধানবাবু ও তাঁর স্ত্রীকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কয়েক খেপে ৩ কোটি টাকা হাতিয়ে নেয় সাইবার দুষ্কৃতীদের একটি চক্র। এই বিপুল পরিমাণ টাকা খোয়ানোর পর বিধানবাবু লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নামেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। প্রায় ৪ মাসের তদন্ত শেষে রবিবার গোয়েন্দারা পার্ক স্ট্রিট থেকে মহম্মদ আমজাদকে গ্রেপ্তার করে। পেশায় মুদি দোকানি আমজাদের ঘরে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা ১৭টি মোবাইল, একটি ল্যাপটপ, ২২৫০টি সিমকার্ড, ৯টি রাউটার, বিভিন্ন স্লটের সিমবক্স বাজেয়াপ্ত করেছেন।

Advertisement

এদিকে, ধৃত মহম্মদ আমজাদকে সোমবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। আদালত তাকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি রাধানাথ রং।

Advertisement
সম্পর্কিত সংবাদ