Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বৈত চরিত্রে পরেশ

২০০৬ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ‘ভাগম ভাগ’। সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। এই ছবিতেই দ্বৈত চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।

দ্বৈত চরিত্রে পরেশ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২০০৬ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ‘ভাগম ভাগ’। সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। এই ছবিতেই দ্বৈত চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। আগের ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল গোবিন্দাকে। তবে এবার আর গোবিন্দা থাকছেন না বলে খবর। শোনা যাচ্ছে, সেই জায়গায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ি। ইতিমধ্যে তিনি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির শ্যুটিংও শুরু হবে শীঘ্রই। পরেশ নিজেই দ্বৈত চরিত্রে অভিনয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ‘হ্যাঁ, আমি করছি। দারুণ মজার কিছু হতে চলেছে।’ উল্লেখ্য, এবার পরিচালকও বদল হচ্ছে। এবার ছবিটি পরিচালনা করবেন রাজ শাণ্ডিল্য। ২০১৯ সালে তাঁর পরিচালনাতেই তৈরি হয়েছিল আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ