Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ খাওয়া নিয়ে বাবা-মায়ের বকুনি, বহরমপুরে আত্মঘাতী

মদ খাওয়ার জন্য বাবা মা বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক।

মদ খাওয়া নিয়ে বাবা-মায়ের বকুনি, বহরমপুরে আত্মঘাতী
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: মদ খাওয়ার জন্য বাবা মা বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। গত সোমবার রাত ১০টা নাগাদ মদ্যপ যুবককে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পেশায় মাছ চাষি মৃত যুবকের নাম তপন হাজরা(২৫)। বাড়ি বহরমপুর পুরসভা এলাকার কান্তনগর। অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৎস্য সমবায়ের সদস্য তপনবাবু স্থানীয় একটি বিলে মাছ চাষ করতেন। পরিবারের দাবি, সম্প্রতি প্রতি রাতেই বেসামাল হয়ে বাড়ি ফিরতেন। সোমবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরায় বাবা মা বকাবকি করেছিল। এরপর নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝোলেন। সাড়াশব্দ না মেলায় কিছুক্ষন পরে ডাকতে গিয়েই ব্যাপারটি জানাজানি হয়। মৃতের দাদা অক্ষয় হাজরা বলেন, মদ খেতে নিষেধ করে বাবা মা বকাবকি করেছিল। তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। অন্যদিকে অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ছ’দিন চিকিৎসার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয়। মৃতের নাম শুভঙ্কর মণ্ডল(২৬)। বাড়ি বহরমপুর থানার নওদায়। অবসাদ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মৃতের আত্মীয় উত্তম মণ্ডল।

Advertisement
সম্পর্কিত সংবাদ