Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে ‘কাগজের গল্প’

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। পাড়ায় পাড়ায় চলছে জোরকদমে মণ্ডপ বাঁধার কাজ। বাদ যায়নি বাগনান। গত কয়েক বছরের মত এবারেও থিমের লড়াইয়ে জমজমাট হাওড়া জেলার এই এলাকা।

বাগনানে ‘কাগজের গল্প’
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। পাড়ায় পাড়ায় চলছে জোরকদমে মণ্ডপ বাঁধার কাজ। বাদ যায়নি বাগনান। গত কয়েক বছরের মত এবারেও থিমের লড়াইয়ে জমজমাট হাওড়া জেলার এই এলাকা। যেমন বাগনানের নবাসন ইয়ং স্টার। ৩৬ বছরে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের ভাবনা ‘কাগজের গল্প’। তাঁদের মণ্ডপ এবার খবরের কাগজ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় ছয় লক্ষ টাকা বাজেটের এই পুজো কমিটির সভাপতি প্রেমাংশু রানা জানান, প্রতিদিন ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়াটা অনেকের কাছেই একটা অভ্যাসে পরিণত হয়েছে। সকালে স্টেশন, বাসস্ট্যান্ড থেকে খবরের কাগজ সংগ্রহ করার পর বাড়ি বাড়ি সেই কাগজ পৌঁছে দেওয়া থেকে খবরের কাগজ পড়ার পর সেই কাগজকে কী করা হয়, সব কিছুই মণ্ডপে দেখা যাবে।

Advertisement

অন্যদিকে বাগনানের বরুন্দা বিবেকানন্দপল্লি কল্যাণ সমিতির এবারের ভাবনা  ‘বহন’। ৩০ তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় নয় লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় মনি জানান, আগেকার দিনে মানুষ গোরুর গাড়ি, হতে টানা রিকশ, পালকি সহ বিভিন্ন যানবাহনে চড়ে যাতায়াত করতেন। আগেকার দিনের সেই যানবাহনগুলিকেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই ভাবনা।
আন্টিলা অঞ্চল সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারে ৭২ বছরে পদার্পণ করল। আন্টিলা যুব সম্প্রদায় ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এই পুজোর এবারের ভাবনা ‘মাটির টানে মৃন্ময়ী’। প্রায় ছ’লক্ষ টাকা বাজেটের এই পুজোয় গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরা হবে। পুজো কমিটির সম্পাদক চন্দন সামন্ত বলেন, মণ্ডপে মাটির বাড়ি খড়ের চাল সহ গ্রাম্য পরিবেশ তুলে ধরা হবে, যেখানে গ্রাম বাংলার মাটির নানা হস্তশিল্প জায়গা পাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ