Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এলএসজি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন পন্থের

নেতৃত্ব ছেড়েছিলেন আগেই। এবার লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করলেন ঋষভ পন্থ।

এলএসজি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন পন্থের
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: নেতৃত্ব ছেড়েছিলেন আগেই। এবার লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করলেন ঋষভ পন্থ। ফলে, পরের মরশুমে নিলামে উঠতে চলেছে তাঁর নাম। লখনউ টিম ম্যানেজমেন্ট অবশ্য পন্থকে ছাড়তে চায়নি। রেকর্ড ২৭ কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল তাঁকে। ক্যাপ্টেনও ছিলেন তিনি। গত দুই মরশুমের ব‌্যর্থতা সত্ত্বেও পন্থকে ধরে রাখতে মরিয়া ছিল এলএসজি শিবির। শুক্রবার টানা চার ঘণ্টার ম্যারাথন বৈঠকেও তাঁকে রাজি করানো যায়নি। দল ছাড়ার চরম সিদ্ধান্তে অনড় ছিলেন মৃত্যুঞ্জয়ী কিপার-ব্যাটসম্যান। পন্থের নেতৃত্বে এবার মাত্র ৪টি ম্যাচে জিতেছে এলএসজি। লিগ তালিকায় সবার নীচে শেষ করেছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ