Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি কিনলে বহিরাগতদের নাম, পেশা নথিভুক্ত করবে পঞ্চায়েত

চকমানিক গ্রাম পঞ্চায়েতের ভ্যাটকাখালি গ্রামে প্রাসাদোপম বাড়ি। ভিতরে এসি, চোখ  ধাঁধানো বৈভবের ছড়াছড়ি। আধুনিক বাথটব থেকে শুরু করে কি নেই সেখানে! বাইরে সিসিটিভির নজরদারি। চারচাকার গাড়ি ও দামী মোটরবাইক দাঁড়িয়ে থাকে সেখানে।

জমি কিনলে বহিরাগতদের নাম, পেশা নথিভুক্ত করবে পঞ্চায়েত
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, বজবজ: চকমানিক গ্রাম পঞ্চায়েতের ভ্যাটকাখালি গ্রামে প্রাসাদোপম বাড়ি। ভিতরে এসি, চোখ  ধাঁধানো বৈভবের ছড়াছড়ি। আধুনিক বাথটব থেকে শুরু করে কি নেই সেখানে! বাইরে সিসিটিভির নজরদারি। চারচাকার গাড়ি ও দামী মোটরবাইক দাঁড়িয়ে থাকে সেখানে। এহেন বিপুল সম্পত্তির মালিক অমিত দত্ত চুরি করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়েছে হাওড়া থেকে। তার এই কীর্তি সামনে আসার পর চকমানিক গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন। কার্যত ছি ছি পড়ে গিয়েছে চারপাশে। সব মিলিয়ে অস্বস্তি বেড়েছে পঞ্চায়েতের প্রধান অভিজিত ভট্টাচার্যেরও। তাই এই অবস্থায় পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে বহিরাগত কেউ এই অঞ্চলে জমি কিনলে এবং আগে যাঁরা কিনেছেন, তাঁদের সবার নাম ও পেশা নথিভুক্ত করা হবে। ভবিষ্যতে অমিত দত্তর মতো কেউ যাতে এলাকায় এসে জমি কিনে বাড়ি করে চুপচাপ এমন অপরাধমূলক কাজ চালিয়ে না যেতে পারে, তা নিশ্চিত করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। উল্লেখ্য, ধৃত অমিত দত্ত এই এলাকায় জমি কিনে বাড়ি করলেও তার ভোটার কার্ড এই পঞ্চায়েতের ঠিকানায় নেই। আধারও নেই ভ্যাটকাখালির ঠিকানার। ফলে বহিরাগত হিসেবেই সে ওই এলাকায় বসবাস করছিল। 

Advertisement

পঞ্চায়েত প্রধান বলেন, ‘চুরি করেই এত বৈভব, তা ঘুণাক্ষরে টের পাইনি। আসলে ওদিকে এমন কিছু পরিবার এসেছে, যারা বহিরাগত।  ওদের বিষয়ে তেমন কিছু জানা নেই। অমিতের ঘটনা আমাদের মাথা হেঁট করে দিয়েছে। তাই এখন থেকে অঞ্চলের বাসিন্দাদের নাম ও পেশা কী, তা জানায় জোর দেওয়া হচ্ছে। চারপাশে এখন নাশকতামূলক নানা কাজকর্ম চলছে বলে শোনা যায়। আমরা সেটাও আটকাতে পারব সবার নাম ও পেশা জানা থাকলে। আমাদের এই তথ্যভাণ্ডার পরবর্তী সময়ে পুলিস ও প্রশাসনের কাজে লাগবে বলেও আমাদের আশা। মোদ্দা কথা,  আমাদের পঞ্চায়েত এলাকায় আর কোনও চোরকে ঠাঁই দেব না। প্রসঙ্গত, ধৃত অমিত দত্তর বিশাল বাড়ি এখন তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। 

সম্পর্কিত সংবাদ