Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজারহাটে পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার, হরিণঘাটায় প্রধান

২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

রাজারহাটে পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার, হরিণঘাটায় প্রধান
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও সংবাদদাতা, কল্যাণী: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।  নদীয়ার হরিণঘাটা ব্লকের ফতেপুর পঞ্চায়েতের প্রধান শফিক মণ্ডল ওরফে শফিক মাস্টারকে শুক্রবার গ্রেপ্তার করেছে হরিণঘাটা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মারধর, এলাকাছাড়া করা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। এদিকে, বিজেপির হরিণঘাটা নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে পুলিশের পদক্ষেপে অত্যাচারিত কর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি, ২০২১ সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় উত্তর ২৪ পরগনার রাজারহাটে বৃহস্পতিবার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অশোক কলি। রাজারহাটের ছোটোবাগু এলাকায় তাঁর বাড়ি। তিনি পঞ্চায়েতের সদস্যও। ২ জুলাই এক ব্যক্তি রাজারহাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২০২১ সালের ২০ মে তাঁর বাড়িতে ঢুকে মারধর করেছিল বলে অভিযোগ। পরে ’২১ সালের ২০ জুলাই ফের হামলা করে টাকা পয়সা-সোনা দানা নিয়ে নেয় অভিযোগ। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছিল। ধৃতকে চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ