Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মির্জাপুরে ‘পঞ্চায়েত’?

এবার ‘মির্জাপুর’-এ কাজ করতে চলেছেন ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমার। না, তবে ‘মির্জাপুর’ সিরিজের পরের সিজনে নয়। বরং ‘মির্জাপুর’-এর গল্প নিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে, সেখানেই কাজ করবেন জিতেন্দ্র।

মির্জাপুরে ‘পঞ্চায়েত’?
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার ‘মির্জাপুর’-এ কাজ করতে চলেছেন ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমার। না, তবে ‘মির্জাপুর’ সিরিজের পরের সিজনে নয়। বরং ‘মির্জাপুর’-এর গল্প নিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে, সেখানেই কাজ করবেন জিতেন্দ্র। কেবল জিতেন্দ্রই নন, অভিনেতা রবি কিষাণও থাকছেন সিনেমায়। সম্প্রতি ছবির মহরত হয়েছে। এই ছবির হাত ধরে মুন্নাভাই, কালীন ভাইয়া ও গুড্ডু পণ্ডিত হিসেবে ফিরছেন দিব্যেন্দু, পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল। আগামী মাস থেকে শুরু হবে শ্যুটিং। জনপ্রিয় এই সিরিজের উপর ভিত্তি করে যে ছবি তৈরি হচ্ছে, তা ঘোষণা হয়েছিল গত বছর। গুরমীত সিং পরিচালিত ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। উল্লেখ্য, এর আগে হলিউড প্রজেক্ট ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের পর সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ