Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে গোলমাল

জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে তুমুল গোলমাল হয়। মঙ্গলবার বিকেলের ওই বৈঠকে পঞ্চায়েত সদস্যদের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়।

পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে গোলমাল
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে তুমুল গোলমাল হয়। মঙ্গলবার বিকেলের ওই বৈঠকে পঞ্চায়েত সদস্যদের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সুরঞ্জন মালাকার এবং পানু পাত্র গোষ্ঠীর মধ্যেই গোলমাল। গোলমাল মেটাতে বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক হস্তক্ষেপ করেছেন। আজ বৃহস্পতিবার সবাইকে নিয়ে বৈঠকে বসবেন পার্থ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে বর্তমান অঞ্চল সভাপতি পানু পাত্র বিজেপিতে যোগ দিয়েছিলেন। সে সময় সুরঞ্জন মালাকারকে কোদালের বাঁট দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এদিন সেই মারধরের ভিডিও ফেসবুকে পোস্ট করেন নৈহাটির বিধায়ক সনৎ দে। পরবর্তীকালে পানু পাত্র তৃণমূলে যোগ দিলেও তাঁদের মধ্যে দূরত্ব রয়ে গিয়েছে। বর্তমানে সুরঞ্জন মালাকারের স্ত্রী পঞ্চায়েতের প্রধান হয়েছেন। বিভিন্ন ইস্যুতে সুরঞ্জন এবং পানু পাত্রের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ও গোলমাল লেগেই রয়েছে। মামুদপুর পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে তৃণমূলের এই এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ছে। অবশ্য দু’জনেই কিছু বলতে চাননি। সোমনাথ শ্যাম বলেন, সাংসদ হস্তক্ষেপ করেছেন। মিটে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ