Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মূকাভিনয় উৎসব

সদ্য রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল মূকাভিনয় উৎসব ২০২৬। উদ্বোধন করেন আইসিসিআর-এর প্রাক্তন ডিরেক্টর গৌতম দে, সুরনন্দন ভারতীর সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী।

মূকাভিনয় উৎসব
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সদ্য রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল মূকাভিনয় উৎসব ২০২৬। উদ্বোধন করেন আইসিসিআর-এর প্রাক্তন ডিরেক্টর গৌতম দে, সুরনন্দন ভারতীর সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী। মূকাভিনয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। এবারের উৎসবে বিশেষভাবে উল্লেখযোগ্য মহাভারতের কাহিনি থেকে মূকাভিনয় ‘লাঞ্ছিতা পাঞ্চালি’। শুভ্রা সান্যালের দ্রৌপদী ও কমল নস্করের দুঃশাসন চরিত্রায়ন অপূর্ব। আলিবাবা ও চল্লিশ চোরের গল্পের উপর ভিত্তি করে ‘লোভে পাপ পাপে মৃত্যু’ নামক মূকাভিনয় পরিবেশনাটিও তুলনাহীন। ঘোড়ায় চড়া ডাকাতের দল, কাসেম চরিত্রে তৃষা মাঝি ও ডাকাত সর্দারের চরিত্রে দেবলীনা কোলের পারফরম্যান্স মনে দাগ কাটার মতো। হাসনাবাদের ১৫ জন মূল ও বধির ছাত্রছাত্রীর ‘একটি গাছ একটি প্রাণ’ মূকাভিনয় প্রযোজনাটি মনোগ্রাহী। এছাড়াও ‘চোর ও পুলিশ’, ‘ব্যস্ত ডাক্তার’-এর মতো একাধিক প্রযোজনা ভালো লাগে। আলোক সম্পাতে ছিলেন কার্তিক দেববর্মন ও মিন্টু দাস। আবহ রচনায় দেবাশিস পোদ্দার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ