Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশকোলা দাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো হল রথে

পলাশকোলা দাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো হল রথে
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার রথের দিন আদ্রা থানার পলাশকোলা গ্রামের দাস পাড়া সর্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো হল। যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু হয়ে গেল। এদিন ঢাকে কাঠি দিয়ে ৪১তম বর্ষের পুজোর সূচনা হল। অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য স্বপনকুমার বেলথরিয়া উপস্থিত ছিলেন। পুজো কমিটির যুগ্ম সভাপতি প্রবোধ দাস, নয়ন দাস, যুগ্ম চেয়ারম্যান আশুতোষ দাস ও মতিলাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদ্রা শহরে বিখ্যাত কয়েকটি দুর্গাপুজো হলেও লাগোয়া গ্রামীণ এলাকায় তেমন পুজো ছিল না। ফলে বাসিন্দারা আক্ষেপ করতেন। ৪১ বছর আগে পলাশকোলার দাসপাড়ার মানুষজন একত্রিত হয়ে পুজো করার সিদ্ধান্ত নেন। নিজেরাই চাঁদা তুলে দেবীর আরাধনা শুরু করেন। এই পুজোয় থিমের বাহার থাকে না। থাকে সাবেকিআনা। সকল ধর্মের মানুষ পুজোয় শামিল হয়। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবার পুজোর নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্পাদকের দায়িত্বে থাকা সুশান্ত দাস, গৌতম দাস বলেন, গ্রামের যেসব ব্যক্তি পুজোর সময় বাইরে থাকেন তাঁরা বাড়ি ফিরে আসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর মূল আকর্ষণ মহিলাদের সিঁদুর খেলা। কোষাধ্যক্ষ সঞ্জয় পাল বলেন, পুজোয় সরকারি অনুদান পাই। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন।
স্বপনবাবু বলেন, উৎসব মানে সকলে মিলিত হওয়া। উৎসব মানে আনন্দ। পলাশকোলা গ্রামের মানুষজন যেভাবে নবউদ্যমে পুজো শুরু করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ