Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা বলছেন শাহবাজ, দাবি পাকিস্তানি ভ্লগারের

যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিথ্যা কথা বলছেন বলে দাবি করলেন পাকিস্তানের এক ভ্লগার। পাকিস্তান দাবি করে আসছিল, ভারতই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল।

যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা বলছেন শাহবাজ, দাবি পাকিস্তানি ভ্লগারের
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিথ্যা কথা বলছেন বলে দাবি করলেন পাকিস্তানের এক ভ্লগার। পাকিস্তান দাবি করে আসছিল, ভারতই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। পাকিস্তান তাতে সাড়া দিয়েছে। ওয়াকার মালিক নামে ওই ভ্লগার সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। বরং আমেরিকার চাপে পাকিস্তানই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন তিনি। শাহবাজ ও পাক সেনাপ্রধান আসিম মুনিরের একটি ভিডিও বিশ্লেষণ করে ওয়াকার দাবি করেছেন, পাক প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি নিয়ে রীতিমতো গল্প ফেঁদে বসেছিলেন। আর তাঁর বলা প্রতিটি মিথ্যা কথা এখন ধরা পড়ে যাচ্ছে।

Advertisement

শুক্রবার ওয়াকারের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন মুনিরের সঙ্গে এক বৈঠকের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন শাহবাজ। তিনি বলেন, ওইদিন ভোরে মুনির তাঁকে ফোন করে জানান, ভারতের হামলার কঠোর জবাব দেওয়া হয়েছে। তার জন্য ভারত যুদ্ধবিরতি চাইছে। বিষয়টিকে ‘পাকিস্তানের জয়’ হিসেবে উল্লেখ করে মুনিরকে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা শত্রুকে (ভারত) এমন থাপ্পড় মেরেছেন যে, শত্রুর মাথা ঘুরছে। এখন ওরা যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। ওদের প্রস্তাব মেনে নিন।’ এখানেই প্রশ্ন তুলেছেন ওই পাক ভ্লগার। তাঁর প্রশ্ন, মন্ত্রিসভার সঙ্গে কোনও আলোচনা ছাড়াই ভোরবেলা কীভাবে শাহবাজ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে বললেন? ওয়াকার বলেছেন, ‘চালাক লোকেরা বেশি চালাক সাজতে গিয়ে কিছু না কিছু ভুল করে বসেই।’ তাঁর প্রশ্ন, শাহবাজ যেদিন যুদ্ধবিরতির কথা বলছেন, তার ১২ ঘণ্টা পর ভারত কীভাবে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে আক্রমণ করল? 
ওয়াকার ভিডিওতে বলেন, ‘কীভাবে এসব সত্যি হতে পারে? যদি আপনারা ভোরেই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেন, তাহলে সন্ধ্যায় কীভাবে ভারত আক্রমণ করল? যদি ভারতই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে থাকে, তাহলে কি তারা ফের আক্রমণ করতে পারে?’ ওই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যুদ্ধবিরতির কথা বলেন। ওয়াকারের মতে, ‘এতেই প্রমাণ হয়ে যাচ্ছে, যুদ্ধবিরতির প্রস্তাব ভারত দেয়নি। আমেরিকার কেউ পাক সেনাপ্রধান মুনিরকে যুদ্ধ শেষ করতে বলেন। আর তা পাকিস্তান মেনে নেয়।’ পাকিস্তান ভারতের বিরুদ্ধে দুর্বলতম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, সেগুলি ভারতের কোনও ক্ষতিই করতে পারেনি বলেও দাবি করেছেন ওয়াকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ