দুবাই: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল। সূত্রের খবর, ২০ মিনিটে কমপক্ষে সাতটি বিস্ফোরণ হয়। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় ঢেকে। ঘটনার ভিডিয়ো করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ইরান-আমেরিকা যুদ্ধের আবহে একাধিক হামলার সাক্ষী থেকেছে দুবাই। ইরাকের একাধিক সংবাদমাধ্যমের দাবি, সংযুক্ত আরব আমিরশাহিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। স্থানীয় সংবাদমাধ্যম এবিষয়ে কোনো খবর করেনি। নাসার থার্মাল ইমেজারি রিপোর্ট অনুযায়ী, একটি বন্দরের কাছে গুদামে আগুন লাগে। সংশ্লিষ্ট বন্দরটি মূলত জ্বালানি মজুত ও সরবরাহের কাজে ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।



