ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর এই প্রথম ভারত সফরে পাক মন্ত্রী। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সে দেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক ভারত সফরে আসবেন। নয়াদিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশনের (এসসিও) এক সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসছেন বলে জানা গিয়েছে। এর আগে ২০২৩ সালে শেষবার পাকিস্তানের প্রতিনিধি হিসাবে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি এসসিও-তে ভারত সফরে এসেছিলেন। তার তিনবছর পর এবার ভারতে আসছেন মুসাদিক মালিক। 

Advertisement