Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাকিস্তানি নাগরিকের নাম নৈহাটির ভোটার তালিকায়

ভোটার তালিকায় পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, নৈহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন আদতে পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা।

পাকিস্তানি নাগরিকের নাম নৈহাটির ভোটার তালিকায়
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভোটার তালিকায় পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, নৈহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন আদতে পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা। তিনি পাকিস্তানের পাসপোর্ট, ভিসা নিয়েই ভারতে এসেছেন। অথচ নৈহাটির ভোটার তালিকায় তাঁর নাম উঠে গিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহ সূত্রে নৈহাটিতে এসেছেন পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা সালেয়া খাতুন। নৈহাটির বাসিন্দা ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। কাজের সূত্রে দুবাইয়ে থাকতেন ইমরান। তিনিও স্বীকার করে নিয়েছেন, তাঁর স্ত্রী পাকিস্তানের বাসিন্দা। তাঁর দাবি, পাসপোর্ট এবং ভিসা সব কিছুই বাতিল করে দিয়েছে প্রশাসন। ইমরানের আরও দাবি, ২০০৮ সালের আগেই স্ত্রী সালেয়া খাতুনের নাম ভোটার তালিকায় উঠেছিল। সেই সময় থেকেই তাঁর স্ত্রী ভোটও দেন বলে তাঁর দাবি। বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, ইতিমধ্যে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে সালেয়া খাতুনের পাকিস্তানি নাগরিক হওয়ার নথি মেল করে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি অস্বীকার করেননি নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে। তাঁর বক্তব্য, ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশন। মহিলার ভোটার কার্ড আসল নাকি ভুয়ো সেটা নির্বাচন কমিশন দেখবে। বিধায়কের কথায়, মহিলা বৈবাহিক সূত্রে এদেশে এসেছেন বলে তিনি জেনেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ