Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধ থামাতে কুকুরের মতো ছুটেছিল পাকিস্তান: প্রাক্তন পেন্টাগন কর্তা

ভারতের মাটিতে জঙ্গিরা হামলা চালালে তার প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে দেখে নিয়েছে বিশ্ব। ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আন্তর্জাতিক মহলেও এখন ব্যাপক চর্চা।

যুদ্ধ থামাতে কুকুরের মতো ছুটেছিল পাকিস্তান: প্রাক্তন পেন্টাগন কর্তা
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতের মাটিতে জঙ্গিরা হামলা চালালে তার প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে দেখে নিয়েছে বিশ্ব। ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আন্তর্জাতিক মহলেও এখন ব্যাপক চর্চা। সন্ত্রাস ইস্যুতে সরাসরি ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন। তাঁর কথায়, ভীতসন্ত্রস্ত কুকুরের মতো সংঘর্ষবিরতির জন্য দৌড়াদৌড়ি শুরু করেছিল পাকিস্তান। তার লেজটিও দু’পায়ের মধ্যে সেঁধিয়ে গিয়েছিল। তিনি মনে করেন, পাকিস্তানের সঙ্গে এই সংঘাত চায়নি ভারত। বরং এটি দিল্লির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি দেশের অধিকার রয়েছে নাগরিকদের রক্ষা করার। ইসলামাবাদের সঙ্গে সংঘাত নিয়ে কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছে ভারত। অপরদিকে পাকিস্তানের নজর ছিল সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার দিকে। পাক সেনা, আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে। জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার উপস্থিতি তারই প্রমাণ তুলে ধরেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ