Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় পড়ুয়াদের ৬২ শতাংশ কম ভিসা দিয়েছে আমেরিকা

উচ্চশিক্ষায় মার্কিন মুলুকে যাওয়ার ক্ষেত্রে বড়োসড়ো বাধার মুখে ভারতীয় পড়ুয়ারা। ২০২৫ সালে মার্কিন স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার কমেছে ৬২ শতাংশ।

ভারতীয় পড়ুয়াদের ৬২ শতাংশ কম ভিসা দিয়েছে আমেরিকা
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: উচ্চশিক্ষায় মার্কিন মুলুকে যাওয়ার ক্ষেত্রে বড়োসড়ো বাধার মুখে ভারতীয় পড়ুয়ারা। ২০২৫ সালে মার্কিন স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার কমেছে ৬২ শতাংশ। সম্প্রতি এমন এক রিপোর্ট সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। 

Advertisement

সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের সিনিয়র লিগাল ফেলো জর্জ ফিশম্যানের নেতৃত্বাধীন কমিটির তৈরি রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪ সালে ৫৮ হাজার ৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থীকে এফ-১ ভিসা দেওয়া হয়েছিল। সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২২ হাজার ১৪৯। অর্থাৎ ভিসা মঞ্জুরের হার কমেছে প্রায় ৬২ শতাংশ। ভারতীয়দের তুলনায় অবশ্য চীনা শিক্ষার্থীদের ভিসা পাওয়ার হার বেশি। ২০২৪ সালে চীনা পড়ুয়াদের ৬১ হাজার ৭৫টি ভিসার আবেদন মঞ্জুর করেছিল মার্কিন সরকার। ২০২৫ সালে তা কমে হয়েছে ৪০ হাজার ৩৪। অর্থাৎ ৩৪ শতাংশ কমেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ