Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জোড়াতাপ্পি দিয়ে চলছে দেশ! ফের ঋণপাত্র হাতে আইএমএফ-এর সামনে পাকিস্তান

পাকিস্তানের আর্থিক ভাঁড়ার প্রায় শূন্য। তাই ফের আরও একবার ঋণ পেতে আইএমএফ-এর দ্বারস্থ ইসলামাবাদ।

জোড়াতাপ্পি দিয়ে চলছে দেশ! ফের ঋণপাত্র হাতে আইএমএফ-এর সামনে পাকিস্তান
  • ১৫ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

ইসলামাবাদ, ১৫ মার্চ ২০২৫: পাকিস্তানের আর্থিক ভাঁড়ার প্রায় শূন্য। তাই ফের আরও একবার ঋণ পেতে আইএমএফ-এর দ্বারস্থ ইসলামাবাদ। সূত্রের দাবি, আইএমএফ থেকে আরও একবার ১ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেতে চলেছে প্রতিবেশী দেশটি। জানা গিয়েছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের তরফে এ বিষয়ে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছে।

Advertisement

যদিও পাক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আইএমএফ-এর কাছ থেকে ২ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল পাকিস্তান। কিন্তু,  পাকিস্তানের অর্থমন্ত্রক সূত্রে খবর, ১ বিলিয়ন ডলার ঋণ দিতেই সম্মত হয়েছে আইএমএফ। তবে, ঋণ দেওয়ার পাশাপাশি পাক সরকারকে আয়-ব্যয় নিয়েও উপদেশ শুনিয়েছে আইএমএফ। দাবি করা হচ্ছে, আইএমএফ-এর তরফে পাকিস্তানকে রাজস্ব বৃদ্ধি করা ও ব্যয় কম করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, ১৯৫৮ সালে পাকিস্তান প্রথম আইএমএফ-এর কাছে ঋণ নিয়েছিল। এরপর থেকে কমপক্ষে ২০ বার দেশটি আইএমএফ-এর সামনে ঋণপাত্র হাতে দাঁড়িয়েছে। তবে তাতে হাল ফেরাতে পারেনি ইসলামাবাদ। বরং দিনের পর অযোগ্য হাতে রাশ থাকায় খর্ব হয়ে গিয়েছে পাকিস্তানের অর্থনীতি। যার জেরে বর্তমানে সে দেশে চলছে আর্থিক সংকট। নুন আনতে পান্তা ফুরোচ্ছে সে দেশের সাধারণ মানুষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ