Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিন্ধুপ্রদেশে আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে আসিফা

শুক্রবার প্রতিবাদকারীদের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির এই সদস্য। প্রদেশে বন্যা দুর্গত এলাকায় সফরে এসেছিলেন তিনি।

সিন্ধুপ্রদেশে আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে আসিফা
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

করাচি: অশান্তির আগুনে পুড়ছে পাকিস্তান। একটি বিতর্কিত ক্যানাল প্রকল্প নিয়ে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল সিন্ধু প্রদেশ। এই প্রকল্পের মাধ্যমে সিন্ধু নদের জলের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এবার তা নিয়েই বিক্ষোভের মুখে পড়লেন আসিফা ভুট্টো জারদারি। তিনি বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা। শুক্রবার প্রতিবাদকারীদের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির এই সদস্য। প্রদেশে বন্যা দুর্গত এলাকায় সফরে এসেছিলেন তিনি। নওয়াবশাহ থেকে করাচি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন আসিফা। ক্যানাল প্রকল্প ও কর্পোরেটের হাতে কৃষিজমি তুলে দেওয়ার  উদ্যোগের প্রতিবাদে স্থানীয় লোকজন পথ অবরোধ করে।  লাঠি ও পাথর হাতে বিক্ষোভকারীরা আসিফার কনভয়ে ঝাঁপিয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে কনভয়কে বার করে আনে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ