Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকাকে শুল্কহীন বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল পাকিস্তান

ভারতের সঙ্গে সংঘাতের আবহেই এবার ডোনাল্ড ট্রাম্পের মন পাওয়ার চেষ্টায় ইসলামাবাদ! আমেরিকাকে শুল্কহীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল পাকিস্তান।

আমেরিকাকে শুল্কহীন বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল পাকিস্তান
  • ১৭ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের সঙ্গে সংঘাতের আবহেই এবার ডোনাল্ড ট্রাম্পের মন পাওয়ার চেষ্টায় ইসলামাবাদ! আমেরিকাকে শুল্কহীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল পাকিস্তান। পাক সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ঘটনাচক্রে, আমেরিকার সঙ্গে শীঘ্রই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে দিল্লির। একধাপ এগিয়ে ট্রাম্প একতরফাভাবে ঘোষণা করেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে চলতি আলোচনায় ভারত শুল্কহীন ব্যবসার প্রস্তাব দিয়েছে। তবে নয়াদিল্লির তরফে এবিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আলোচনা শেষের আগে কোনও মন্তব্য কাম্য নয়। ফলে ট্রাম্পের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে এবার পাকিস্তানের থেকেও আমেরিকার কাছে শুল্কহীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব গেল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ