Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের জার্সিতে পাক খেলোয়াড়

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। খেলার মাঠে পর্যন্ত হাত মেলাচ্ছেন না দুই দেশের প্লেয়াররা।

ভারতের জার্সিতে পাক খেলোয়াড়
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মানামা: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। খেলার মাঠে পর্যন্ত হাত মেলাচ্ছেন না দুই দেশের প্লেয়াররা। সেখানে পাকিস্তানের এক কবাডি খেলোয়াড় মাঠে নেমে পড়লেন ভারতের জার্সি পরেই! তেরঙাও ওড়ালেন। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে বাহরিনের এক বেসরকারি কবাডি প্রতিযোগিতা ‘এসিসি কাপে’। সেখানে বিভিন্ন দেশের নামে দল গঠন করা হয়।

Advertisement

নিয়ম ছিল, সংশ্লিষ্ট দেশের বাসিন্দাই প্রতিযোগিতায় খেলতে পারবেন। কিন্তু পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুত ভারতের জার্সি পরে খেলতে নামেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল। খেলোয়াড়টির বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান কবাডি সংস্থা। প্রতিক্রিয়ায় উবাইদুল্লাহ জানিয়েছেন, তিনি নাকি ভুল করে ভারতীয় দলের হয়ে খেলতে নেমে পড়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ