Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় হাইকমিশন কর্মীকে বহিষ্কার করল পাকিস্তান

ইতিমধ্যে পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। মঙ্গলবার শাহবাজ শরিফ সরকারও একই কাজ করল। ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ইসলামাবাদ।

ভারতীয় হাইকমিশন কর্মীকে বহিষ্কার করল পাকিস্তান
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ইতিমধ্যে পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। মঙ্গলবার শাহবাজ শরিফ সরকারও একই কাজ করল। ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ইসলামাবাদ। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাক বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ওই কর্মী অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত ছিলেন। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছেড়ে যেতে বলা হচ্ছে। তবে ওই কর্মী কী ধরনের কার্যকলাপে জড়িত ছিলেন, তা অবশ্য খোলসা করেনি পাকিস্তান। দু’দেশের মধ্যে সংঘাতের আবহে কূটনৈতিকভাবেও উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসের এক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ