Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আমেরিকাকে ৩২ রানে হারাল পাকিস্তান

গত টি-২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরে মুখ পুড়েছিল পাকিস্তানের। এবার মধুর প্রতিশোধ নিলেন বাবর আজমরা। মঙ্গলবার ৩২ রানে জিতল পাকিস্তান।

আমেরিকাকে ৩২ রানে হারাল পাকিস্তান
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: গত টি-২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরে মুখ পুড়েছিল পাকিস্তানের। এবার মধুর প্রতিশোধ নিলেন বাবর আজমরা। মঙ্গলবার ৩২ রানে জিতল পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা তোলে ৯ উইকেটে ১৯০। জবাবে ১৫৮ রানে দাঁড়ি পড়ে আমেরিকার ইনিংসে। ফলে টানা দু’ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে নামবেন সলমন আগারা।  

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে পাক ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। ১৯ রানে আউট হন সায়িম আয়ুব। তবে শাহিবজাদা ফারহান চড়া মেজাজে ৪১ বলে করেন ৭৩। এদিন শুরুতে একটু গুটিয়ে ছিলেন বাবর। পরে অবশ্য চালিয়ে খেলে ৩২ বলে ৪৬ করেন। ক্যাপ্টেন সলমন আগার সংগ্রহ মাত্র ১। শাদাব খান ১২ বলে ঝোড়ো ৩০ রান যোগ করেন। আমেরিকার শ্যাডলি ফন স্কালউইক নেন চারটি উইকেট। উল্লেখ্য, আমেরিকার জার্সিতে এদিন অভিষেক হল এহসান আদিলের। ২০১৩-১৫ সালে তিনি পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট ও পাঁচটি ওডিআই খেলেছিলেন। 
জবাবে ব্যাট করতে নেমে আমেরিকা শুরুটা ভালোই করে। ৪২ রানে পড়ে তাদের প্রথম উইকেটে। অ্যান্ড্রিস ফেরেন ১৩ রানে। অপর ওপেনার সায়ন জাহাঙ্গিরের সংগ্রহ ৪৯। এরপর মিলিন্দ কুমার (২৯) ও শুভম রঞ্জনে (৫১) ছাড়া আর কেউ ক্রিজে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ১৫৮ রানে থামে আমেরিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ