Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

২১৬ বালোচ বিদ্রোহীকে হত্যার দাবি পাক সেনার, মানতে নারাজ বিএলএ

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বালুচিস্তান। পাকিস্তানের খনিজ সমৃদ্ধ প্রদেশটি স্বাধীন করতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২১৬ বালোচ বিদ্রোহীকে হত্যার দাবি পাক সেনার, মানতে নারাজ বিএলএ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

ইসলামাবাদ: সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বালুচিস্তান। পাকিস্তানের খনিজ সমৃদ্ধ প্রদেশটি স্বাধীন করতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে পাক সেনাবাহিনীর। ইতিমধ্যে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) দাবি করেছে, কয়েক দিনের অভিযানে মৃত্যু হয়েছে ২১৬ জন বালোচ বিদ্রোহীর। এছাড়াও ৩৬ জন সাধারণ নাগরিক ও ২২ জন নিরাপত্তারক্ষী বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের মদত দেওয়া ও বালুচিস্তানকে অশান্ত করে তোলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তান এধরনের যুক্তি সাজিয়েছে বলে পালটা জবাব দিয়েছে ভারত।

Advertisement

এদিকে, চলতি সপ্তাহে সরকারি অফিস, ব্যাংক, আইএসআইয়ের কার্যালয়ে হামলা চালান বিদ্রোহীরা। তাঁদের হামলায় অন্তত ২০০ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করে বিএলএ। এর মধ্যেই গত পাঁচদিন বন্ধ থাকার পর বালুচিস্তানে ফের রেল পরিষেবা চালু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ