শ্রীনগর: পহেলগাঁওয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দাঁত-নখ বার করা শুরু করেছে পাকিস্তান। বিনা প্ররোচনায় এলওসি-তে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাক সেনা। আজ, শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটেছে। তবে পাক গোলার জবাবে প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় বাহিনীও।
ভারতীয় সেনা সূত্রে খবর, বেশ কয়েকটি পোস্ট থেকে পাকিস্তানি সেনাবাহিনী এই গুলি চালিয়েছে। মূলত, ছোট অস্ত্র দিয়ে সীমান্তে এই আক্রমণ করা হয়েছে। তবে সুখবর হল পাক গোলাগুলিতে ভারতের তরফে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বিশেষ বিষয় হল, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হানার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। দু’দেশেই নেওয়া হয়েছে একাধিক কূটনৈতিক পদক্ষেপ। এরই মধ্যে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালানোকে মোটেই সহজভাবে নিচ্ছে না ভারত। পরিস্থিতির দিকে নজর রাখছে সেনা।