Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

‘ফ্লাডলাইট হ্যাক’, মন্তব্য করে ট্রোলড পাক প্রতিরক্ষামন্ত্রী

আইপিএলের একটি ম্যাচে ‘ফ্লাডলাইট হ্যাক’ করার হাস্যকর দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের। পাক সংসদে তিনি বলেছেন, ‘ভারত জানেই না যে, এ সমস্তই পাকিস্তানের উন্নতমানের প্রযুক্তির কারসাজি।

‘ফ্লাডলাইট হ্যাক’, মন্তব্য করে ট্রোলড পাক প্রতিরক্ষামন্ত্রী
  • ১৭ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলের একটি ম্যাচে ‘ফ্লাডলাইট হ্যাক’ করার হাস্যকর দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের। পাক সংসদে তিনি বলেছেন, ‘ভারত জানেই না যে, এ সমস্তই পাকিস্তানের উন্নতমানের প্রযুক্তির কারসাজি। আমাদের সাইবার যোদ্ধারাআক্রমণ করেছিল ভারতকে। ক্রিকেট স্টেডিয়ামের আলো নিভিয়েছিল ওরাই। ফলে আইপিএল ম্যাচ থমকে গিয়েছিল।’ মনে করা হচ্ছে, ৮ মে ধরমশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে আলো নিভে যাওয়ার কথা বোঝাতে চেয়েছেন খাওয়াজা। টেকনিক্যাল ব্যর্থতার জেরে ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, সেদিনই ‘অপারেশন সিন্দুর’ হয়েছিল। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আজগুবি দাবি নিয়ে ট্রোলিং চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ