Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দল জিততেই ১৫ বছর পর চুল কাটালেন পদ্ম সমর্থক বাণেশ্বর

তৃণমূল কংগ্রেস জমানার অবসানের আশায় চুল না কাটার প্রতিজ্ঞা নিয়েছিলেন শীতলকুচির বিজেপি কর্মী বাণেশ্বর বর্মন

দল জিততেই ১৫ বছর পর চুল কাটালেন পদ্ম সমর্থক বাণেশ্বর
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: তৃণমূল কংগ্রেস জমানার অবসানের আশায় চুল না কাটার প্রতিজ্ঞা নিয়েছিলেন শীতলকুচির বিজেপি কর্মী বাণেশ্বর বর্মন। বৃহস্পতিবার প্রায় দেড় দশক পর মাথা ন্যাড়া করে সেই শপথ ভাঙলেন তিনি। শীতলকুচি ব্লকের বামনপাড়া গ্রামের বছর পঞ্চাশের বিজেপি কর্মী বাণেশ্বর বর্মন। তাঁর দাবি ছিল, রাজ্যে রাজনৈতিক পালাবদল না হওয়া পর্যন্ত তিনি তাঁর চুল কাটাবেন না। দীর্ঘ ১৫ বছর ধরে অযত্নে বেড়ে ওঠা অগোছালো চুল বয়ে বেরিয়েছেন তিনি। আর তাঁর এই সিদ্ধান্ত এলাকায় বেশ চর্চিত ছিল। 

Advertisement

প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, ভাঙচুর ও হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। আর সেই ঘটনাগুলি তাঁর মনে দাগ কেটেছিল। তারই প্রতিবাদেই এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৫ বছর আগে যে শপথ নিয়েছিলেন তিনি, গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে তা পূর্ণ হয়েছে। 
এদিন বামনপাড়ায় ঘটা করে নাপিত ডেকে তিনি তাঁর মাথা ন্যাড়া করার। এই খবর ছড়িয়ে পড়তেই বাণেশ্বরবাবুকে দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ। শপথ ভাঙার খুশিতে গ্রামবাসীরা তাঁর কাছে ভোজের আবদার করেন। তবে বাণেশ্বরবাবু তাঁদের নিরাশ করেননি। বলেন, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টিভিতে নজর ছিল। ১৫ বছর আগে চুল না কাটার যে শপথ নিয়েছিলাম, তা পূর্ণ হয়েছে। এদিন আমার আনন্দের মুহূর্তে প্রতিবেশীদের ভোজ বা মিষ্টি খাওয়ানোর সামর্থ্য আমার নেই। আমি সবাইকে মুড়ি-মুড়কি দিয়েই আপ্যায়ন করলাম। 
• নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ