Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দলীয় সমর্থকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিয়ো প্রকাশ্যে, বিপাকে পদ্ম প্রার্থী সুব্রত ঠাকুর

ভোটের প্রচার চলছে জোরকদমে। সেই পর্বেই এক দলীয় সমর্থকের সঙ্গে গাইঘাটার বিজেপি প্রার্থী তথা ঠাকুর বাড়ির প্রতিনিধি সুব্রত ঠাকুরের অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে।

দলীয় সমর্থকের সঙ্গে অন্তরঙ্গ ভিডিয়ো প্রকাশ্যে, বিপাকে পদ্ম প্রার্থী সুব্রত ঠাকুর
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের প্রচার চলছে জোরকদমে। সেই পর্বেই এক দলীয় সমর্থকের সঙ্গে গাইঘাটার বিজেপি প্রার্থী তথা ঠাকুর বাড়ির প্রতিনিধি সুব্রত ঠাকুরের অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তবে, ভিডিয়োটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন সুব্রতবাবু। জানা গিয়েছে, গাইঘাটা কেন্দ্রে বিজেপির অন্দরে অসন্তোষ চরমে। সুব্রত ঠাকুরকে ফের প্রার্থী করায় দলের অন্দরে ক্ষোভ ক্রমশ বাড়ছে। ঠাকুর বাড়ির পরিবারতন্ত্র ও প্রার্থী পছন্দ না হওয়ায় গাইঘাটা থেকে নির্দল প্রার্থী হয়েছেন বিজেপি নেত্রী তনিমা সেন। প্রার্থী হওয়ার পরই সুব্রত ঠাকুরের চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ভোটের প্রাক্কালে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর সঙ্গে এক মহিলার ঘনিষ্ঠ মুহূর্ত এবং অশ্লীল ভিডিয়ো সামনে আসতেই গাইঘাটা সহ মতুয়া সমাজে জোর চর্চা শুরু হয়েছে। ফলে বেজায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর বাসিন্দা ওই মহিলার সঙ্গে সুব্রত ঠাকুরের অন্তরঙ্গ ভিডিয়োটি কয়েক মাস আগের। কল্যাণীতে গিয়ে মহিলার সঙ্গে পরিচয় হয় সুব্রত ঠাকুরের। ঠাকুরবাড়ির আরেক সদস্যের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুবতীর। আলাপ পরিচয় থেকে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। 

Advertisement

রবিবার প্রচারে বেরিয়ে সুব্রত ঠাকুর বলেন, এআই করে এটা বানানো হয়েছে আমাকে ভোটের মুখে কালিমালিপ্ত করতে। তৃণমূল রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে এটা করেছে। আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানাব। নির্দল প্রার্থী তনিমা সেন বলেন, সুব্রত ঠাকুরের চরিত্র খারাপ, আগেই বলেছিলাম। উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এবার প্রমাণ হল। ঠাকুর বাড়ির প্রতিনিধি ও বিজেপি প্রার্থী তাঁর চরিত্রে দাগ থাকবে কেন? আমি সাহস করে পেরেকটা পুঁতেছি। এদিকে গাইঘাটা তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস বলেন, আমরা কারও ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করি না। ওদের দলের লোকেরা প্রার্থীর বিরুদ্ধে বলছে। এতে আমাদের বলার কি আছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, আমি শুনেছি। সুব্রত যদি মনে করে মিথ্যে, তাহলে আইনের পথে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ