সংবাদদাতা, রায়গঞ্জ: শীতে আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিস জানিয়েছে, মৃতার নাম পুষ্পারানী ঘোষ(৭৪)। তাঁর বাড়ি রায়গঞ্জের দেবীনগরে। মৃতার ছেলে তপন ঘোষ বলেন, বৃহস্পতিবার সকালে বাড়িতে স্টোভ ধরিয়ে আগুন তাপানোর সময় পোশাকে আগুন ধরে যায়। মা নিজেই জল দিয়ে সেসময় আগুন নেভালেও শরীরের বেশ কিছু অংশ অগ্নিদগ্ধ হয়। পরে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করি। শুক্রবার দুপুরে মৃত্যু হয় তাঁর।



