Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় মহিলাকে মারধরে ধৃত ১

পাড়ায় মহিলাকে মারধরে ধৃত ১
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে পাড়া থানা এলাকার এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় শুক্রবার সুমিত্রা রায় নামে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে ওইদিনই এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দীপক রায়। বাড়ি মাধবপুর গ্রামে। ধৃতকে শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, ওই গ্রামে সুমিত্রাদেবীর পরিবারের সঙ্গে দীপকদের পুরনো জমি সংক্রান্ত বিবাদ রয়েছে। আগেও বেশ কয়েকবার দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে। ওইদিন দীপক ও তার পরিবারের সদস্যরা সুমিত্রাদেবীকে বাড়িতে ঢুকে মারধর করে বলে অভিযোগ। সুমিত্রাদেবী বলেন, ওইদিন সকালে গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখনই দীপক ও তার পরিবারের দুই মহিলা আমার বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করলে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। গ্রামবাসীদের জন্য কোনওরকমে প্রাণে বাঁচি। আমার মাথায় দু’টি সেলাই পড়েছে। পুলিস জানিয়েছে, তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ