সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালগাড়ির নীচ দিয়ে লাইন পার হতে গিয়ে পা কাটা গেল এক প্রতিবন্ধী হকারের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে।
Advertisement
আহত হকারের নাম সন্তোষ সাহা (৫৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজার এলাকায়। সন্তোষ মালদহ কাটিহার লাইনে লোকাল ট্রেনে জিনিসপত্র বিক্রি করেন। এদিন স্টেশনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির নীচ দিয়ে রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা। যাত্রীরা ওই হকারকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে।



