Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় গাড়ির ধাক্কায় স্কুটার চালকের মৃত্যু

পাড়ায় গাড়ির ধাক্কায় স্কুটার চালকের মৃত্যু
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রাতে পাড়া থানা এলাকার ঝাপড়া মোড়ের অদূরে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পিন্টু সাউ (৩২)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা এলাকায়। ওইদিন পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
জানা গিয়েছে, পুজো উপলক্ষ্যে পিন্টু স্কুটার নিয়ে রাঁচির রামগড়ে তাঁর শ্বশুরবাড়ি গিয়েছিল। ওইদিন শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য স্কুটার নিয়ে বের হয়। কিন্তু ঝাপড়া মোড়ে পৌঁছানোর পর দেখেন অনেক রাত হয়ে গিয়েছে। তাই তিনি আবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দেন। ঠিক সেই সময়েই একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়। ঘাতক গাড়ির সন্ধান শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ