Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুড়ে গেল ঘর

পুড়ে গেল ঘর
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: আগুনে পুড়ে গেল দুটি ঘর। বুধবার চোপড়া ব্লকের ঘিরনিগাওঁ গ্রাম পঞ্চায়েতের জানকিগছ গ্রামের ঘটনা। সেখানকার নাসিরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিস ও দমকল বাহিনীকে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুটি ঘর পুড়ে যায়। আগুনে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। বাড়ির মালিক জানিয়েছেন, সকালে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ঘরে ছড়িয়ে পড়ে।
Advertisement
সম্পর্কিত সংবাদ