Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় ঢালাই রাস্তা  তৈরির কাজ শুরু

পাড়ায় ঢালাই রাস্তা  তৈরির কাজ শুরু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: অবশেষে পাড়া ব্লকে প্রায় ২কোটি ২৬লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হল। পাড়া মুসলিমটোলার বড় মসজিদ থেকে কেল্যাহী ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হল। মঙ্গলবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পল্লব মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপুর, পাড়া, কেল্যাহী প্রভৃতি বেশ কয়েকটি গ্রামের জন্য রাস্তাটি মূল ভরসা। রাস্তাটি দিয়ে সহজে পাড়া থেকে পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক যাওয়া যায়। রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় যাতায়াতে সমস্যায় পড়ছিলেন বাসিন্দারা। রাস্তাটি পাকা করার দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। 
পাড়া পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল বা আরআইডিএফ ফান্ড থেকে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে ঢালাই রাস্তার কাজ করা হবে। স্থানীয় বাসিন্দা শ্রীদাম বাউরি বলেন, আমাদের এলাকার জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হয়। অবশেষে রাস্তার কাজ হওয়ায় আমরা খুশি। দীপকবাবু বলেন, রাস্তাটির গুরুত্বের কথা ভেবে আমরা সক্রিয় হয়েছিলাম। এলাকার প্রাক্তন বিধায়ক রাস্তাটির জন্য নবান্নে যোগাযোগ করেন। অবশেষে রাস্তাটির কাজ শুরু হল। ছ’মাসের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ