মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত ‘দেভা’। আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি বিশাল ভরদ্বাজের ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন থ্রিলার ছবিতে শাহিদকে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি দিমরির বিপরীতে। এই আবহে শোনা যাচ্ছে, দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করবেন শাহিদ। একটি কমার্শিয়াল ছবির জন্য কথাবার্তা বলছেন তাঁরা। গত পাঁচ মাস ধরে এই বিষয়ে দু’জনের আলোচনা করেছেন। শীঘ্রই শাহিদ চুক্তিবদ্ধ হবেন বলে খবর। সদ্য অ্যাটলি প্রযোজিত বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ মুক্তি পেয়েছে। রিমেক এই ছবিটি আশাপ্রদ ব্যবসা করতে পারেনি। তবে শাহিদের সঙ্গে অ্যাটলি যে ছবিটি নিয়ে কথা বলছেন, তা রিমেক নয়। অ্যাটলি নিজেই চিত্রনাট্যের কাজ করছেন বলে শোনা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে বলে খবর।



