Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাপ্রেইজাল রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়াল এনসিটিই

অ্যাপ্রেইজাল রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়াল এনসিটিই
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড এবং ডিএলএড কলেজগুলির পারফরম্যান্স অ্যাপ্রেইজাল রিপোর্ট (পার) জমা দেওয়ার সময়সীমা দ্বিতীয়বার বাড়াল এনসিটিই। ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজগুলি তা জমা দিতে পারবে। শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থাটি এই রিপোর্টের জমার জন্য ৯ নভেম্বরের সময়সীমা দিয়েছিল। তবে, বহু কলেজ সময়সীমা বৃদ্ধির দাবি তোলে। এরপরে সেই সময়সীমা একমাস বাড়িয়ে ১০ ডিসেম্বর ঘোষণা করে তারা। তবে, এই সময়ের মধ্যেও বহু কলেজ সেই রিপোর্ট জমা দিতে না  পারায় মেয়াদ বাড়াতে বাধ্য হল এনসিটিই।
Advertisement
সম্পর্কিত সংবাদ